কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল সৃষ্টি হয়েছে। এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্য হট্টগোল শুরু করেন। এতে তার বক্তব্য বাধাগ্রস্ত হয়।

সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় এক সংসদ সদস্য ট্রাম্পের ভাষণের সময় ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ উঁচিয়ে প্রতিবাদ জানান। তার এমন আচরণে পার্লামেন্টে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাময়িকভাবে বক্তব্য বন্ধ করতে বাধ্য হন ট্রাম্প।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নেসেটের স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিবাদকারীকে হলরুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

হট্টগোলের পর ট্রাম্প হাস্যরস করে বলেন, ওটা ছিল খুব কার্যকর ব্যবস্থা। এরপর তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ভোর।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে থাকেন।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি এক অবিশ্বাস্য সাফল্য। এখন এটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলেরই স্বর্ণযুগ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X