মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সংকটে মালদ্বীপ প্রবাসীরা, দেশত্যাগের মুখে ২৭ হাজার শ্রমিক

বায়োমেট্রিক কার্যক্রমে মালদ্বীপ প্রবাসীরা। ছবি : কালবেলা
বায়োমেট্রিক কার্যক্রমে মালদ্বীপ প্রবাসীরা। ছবি : কালবেলা

মালদ্বীপে ২৭ হাজারেরও বেশি প্রবাসীকে ইমিগ্রেশন আইনের আওতায় দেশত্যাগের মুখোমুখি হতে হবে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিষয়ে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জানা গেছে, পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী, প্রবাসীদের ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবনে অবস্থিত জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—বৈধ কারণ ছাড়াই অনলাইন সিস্টেমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের মে মাসে ‘অপারেশন কুরাঙ্গি’ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ২৪ সেপ্টেম্বর ঘোষণা করেন যে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এরপর থেকে ইমিগ্রেশন ও পুলিশ কর্তৃপক্ষ অনিয়মিত প্রবাসীদের শনাক্তকরণ ও অপসারণে যৌথ অভিযান পরিচালনা করছে।

সরকার ঘোষণা দিয়েছে, ক্ষমতার প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশও জানিয়েছে, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করবে বা কাজ করবে, তাদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন এখন বাধ্যতামূলক প্রক্রিয়া। নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন না করলে প্রবাসীরা ইমিগ্রেশন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারেন।

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা যেন দ্রুততম সময়ে বায়োমেট্রিক সম্পন্ন করেন, যাতে কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১০

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১১

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৩

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৫

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৬

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১৮

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১৯

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

২০
X