কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

এসইউবি’র জেসিএমএস বিভাগের সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী ও অতিথিরা। ছবি : সৌজন্য
এসইউবি’র জেসিএমএস বিভাগের সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী ও অতিথিরা। ছবি : সৌজন্য

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

নবীনবরণ উপলক্ষে আয়োজিত সেমিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা : সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সাংবাদিকতায় অভাবনীয় পরিবর্তন এসেছে। আগে রাষ্ট্রীয় ও ব্যবসায়িক নিয়ন্ত্রণের কারণে অনেক সাংবাদিক সেল্ফ সেন্সরশিপে ভুগতেন। এখন সাংবাদিকদের দেওয়া হয়েছে অবারিত স্বাধীনতা— আর এই স্বাধীনতাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ; কারণ এই সুযোগ কীভাবে কাজে লাগাতে হবে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে মিথ্যা তথ্যও দ্রুত ছড়াচ্ছে। যারা মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠা করতে পারবে, তারাই সাংবাদিকতায় টিকে থাকবে— অন্যরা হারিয়ে যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। তোমাদের সততা, জ্ঞান ও প্রযুক্তি দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। সাংবাদিকতা বিভাগ তোমাদের চিন্তা, বিশ্লেষণ ও লেখনীর বিকাশে অনন্য ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিএমএস বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং প্রক্টর শাহ রেজা এম ফাহাদ হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক তাসফিয়া নাহিয়ান হাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X