কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আর কয়েক দিনের মধ্যেই বিদায় নিতে পারে। এদিকে ভোরের ঘাসের ডগায় শিশিরের আলোকচ্ছটা বলছে, শীতের অধ্যায় শুরু হচ্ছে। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে শরতেই দেখা যাচ্ছে শীতের আবহ। মাঝেমধ্যেই হালকা থেকে ভারী কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপদটির পথঘাট।

আর আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ।

অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বার্তায় বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X