কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্ট থেকে এনসিপি নেতাকে অব্যাহতি

মুনতাসির মাহমুদ। ছবি : সংগৃহীত
মুনতাসির মাহমুদ। ছবি : সংগৃহীত

রেড ক্রিসেন্ট সোসাইটিতে মব সৃষ্টি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে।

রোববার (১২ অক্টোবর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংগঠক মুনতাসির মাহমুদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ অবস্থায় আপনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে।

আরও বলা হয়েছে, একই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া একই দিন মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর প্রেক্ষিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। যা আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X