চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চমেকে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

চমেকে এসি বিস্ফোরণ। ছবি : কালবেলা
চমেকে এসি বিস্ফোরণ। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভবনের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালের মূল ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহতরা গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারের নিয়োগ করা শ্রমিক।

নিহত ব্যক্তির নাম মো. শওকত (২০)। আর আহতরা হলেন আহতদের নাম মো. তানভীর (১৯) এবং মো. মিসকাত (১৯)। তারা বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন কালবেলাকে বলেন, ‘হাসপাতালের মূল ভবনে ছয় তলার ছাদে ত্রুটিপূর্ণ এসি মেরামতের জন্য গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ করা তিন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। এদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X