কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবালের হাতে পুরস্কার তুলে দেন রাশেদা কে চৌধুরী। ছবি : কালবেলা
কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবালের হাতে পুরস্কার তুলে দেন রাশেদা কে চৌধুরী। ছবি : কালবেলা

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল নারী ও শিশুবিষয়ক অধিকার নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম ‘প্ল্যান ইন্টারন্যাশনাল গণমাধ্যম পুরস্কার’। জাতীয় গণমাধ্যম ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবাল।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত ও প্রচারিত নারী-শিশুবিষয়ক রিপোর্টের ওপর প্ল্যান ইন্টারন্যাশনাল এ পুরস্কার দিয়েছে।

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে ১৫ জন গণমাধ্যমকর্মীকে এ পুরস্কার দেওয়া হয়।

এবার ১০৭ জন প্রতিযোগী ২১৪টি কনটেন্ট জমা দেন। যার মধ্যে ৪১ জনের ৫১টি কনটেন্ট প্রাথমিক ধাপে পুরস্কারের জন্য মনোনীত হয়। পরে ধাপে ১৫ জনের ১৫টি কনটেন্ট নির্বাচিত হয়। দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক জাফর ইকবাল ‘গৃহকর্মী আড়ালে কিশোরী পাচার’ শীর্ষক ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান।

প্রতিবেদনে বলা হয়েছিল— পেটের দায়ে, পরিবারের মুখে একটু হাসি ফোটাতে দেশ ছাড়ছেন বাংলাদেশের বহু নারী। কিন্তু স্বপ্নের বিদেশে পা রেখেই বদলে যাচ্ছে সেই স্বপ্নের চেহারা। তারা প্রতিনিয়ত শিকার হচ্ছেন যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন আর নিঃস্ব করে ফেলা এক নিষ্ঠুর বাস্তবতার। এরপর এসব নারীর কেউ কেউ বিদেশ থেকে ফিরছেন অন্তঃসত্ত্বা অবস্থায়, কেউ বা সদ্যোজাত সন্তান কোলে নিয়ে।

দেশে ফিরে পরিবার ও সমাজের তির্যক দৃষ্টির শিকার হচ্ছেন তারা, হারাচ্ছেন ঠাঁই, সম্ভ্রম ও স্বীকৃতি— সবকিছুই। অথচ এ নারীরাই জীবন বাজি রেখে দেশের রেমিট্যান্সের চাকা সচল রেখেছেন। এই মানবিক বিপর্যয়ের পেছনে সক্রিয় রয়েছে একটি সুসংগঠিত পাচারকারী চক্র, যারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ভুয়া কাগজপত্রে কিশোরীদের বিদেশে পাঠাচ্ছে।

দৈনিক কালবেলার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য— চক্রটির সঙ্গে জড়িত অন্তত চারজন বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জড়িত রয়েছে অর্ধশতাধিক রিক্রুটিং এজেন্সি। প্রশিক্ষণ ছাড়াই, ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে, প্রত্যাগত দেখিয়ে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে, যেখানে অনেকেই ঠাঁই পাচ্ছেন ডান্স বার, স্পা সেন্টার কিংবা গৃহকর্মীর ছদ্মবেশে নির্যাতনের ভেতরে।

এর আগে জাফর ইকবাল ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ শীর্ষক প্রতিবেদনের জন্য অনুসন্ধান ক্যাটাগরিতে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X