বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল রান্দ্রিয়ানিরিনা

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল রান্দ্রিয়ানিরিনা

জেন-জি আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা পালিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায় মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। উচ্চ সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন। খবর রয়টার্সের।

মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে চলা কয়েক সপ্তাহের গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘ জানিয়েছে, জেন-জি নেতৃত্বের ওই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। সেখানে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা রাজনীতিবিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর মাইকেল রান্দ্রিয়ানিরিনা আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আলোচনা চলছে। এর আগে গত বৃহস্পতিবার রান্দ্রিয়ানিরিনা সাংবাদিকদের বলেন, মাদাগাস্কারের মানুষ কোনো সামরিক শাসন বেছে নেয়নি। সরকার বেসামরিক মানুষের। প্রেসিডেন্ট পরিষদেও সামরিক-বেসামরিক উভয় সদস্যই আছেন। তবে সাংবিধানিক আদালতের সিএপিএসএটি কমান্ডারের প্রতি সমর্থন পদ্ধতিগতভাবে অবৈধ উল্লেখ করে এ নিয়োগের নিন্দা জানিয়েছে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট রাজোয়েলিনার সমর্থকরা। তারা বলেছেন, রাজোয়েলিনা এখনো নেতা হিসেবে বহাল আছেন। গত ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে যেসব সমস্যা উঠে এসেছে, সেসবের সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন রাজোয়েলিনা।

আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী কঠোর দমন-পীড়ন চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এতে বহু মানুষ হতাহত হন। তবে ১১ অক্টোবর সিএপিএসএটি ঘোষণা দেয়, তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ মানবে না। এ ঘোষণায় অভ্যুত্থান নতুন মোড় নেয়। প্রতিবাদকারীরা এই ইউনিটকে স্বাগত জানায়।

রাজোয়েলিনার কার্যালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সিএপিএসএটি বিক্ষোভকারীদের সমর্থন করার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি জীবন নিয়ে শঙ্কিত ছিলেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজোয়েলিনাকে গত রোববার একটি ফরাসি সামরিক উড়োজাহাজে করে প্রথমে ফরাসি দ্বীপ রিইউনিয়নে নেওয়া হয় এবং সেখান থেকে তিনি দুবাইয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X