বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

সংকটে রুশ অর্থনীতি তবুও অনড় পুতিন

সিএনএনের বিশ্লেষণ
সংকটে রুশ অর্থনীতি তবুও অনড় পুতিন

রাশিয়ার অর্থনীতি বর্তমানে নানামুখী সংকটের মধ্যে আছে। মূল্যস্ফীতি বেড়েছে, বাজেট ঘাটতি বড় হয়েছে এবং তেল ও গ্যাস থেকে রাজস্ব কমছে। ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক খরচ অনেক বেড়ে যাওয়ার পাশাপাশি পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এর বড় কারণ। তবুও বিশেষজ্ঞদের মতে, এই অর্থনৈতিক চাপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিগগির ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনার টেবিলে আনবে না। বিশ্লেষকদের ধারণা, বর্তমান যুদ্ধের গতি ও পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও মস্কো আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক সিএসআইএসের গবেষক মারিয়া স্নেগোভায়া বলেন, রাশিয়ার অর্থনীতি খারাপ হলেও ভেঙে পড়ার মতো নয়। তার মতে, আগামী ৩ থেকে ৫ বছর রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। অনেক রুশ অর্থনীতিবিদ মনে করেন, অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার যুদ্ধ চালানোর পথে তেমন বড় কোনো বাধা নেই।

যুক্তরাজ্যের নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান আরইউএসআইর গবেষক রিচার্ড কনোলি বলেন, যতদিন রাশিয়া তেল উত্তোলন করতে পারছে এবং মোটামুটি দামে বিক্রি করতে পারছে, ততদিন দেশটি কোনোমতে চলতে পারবে। অর্থনীতি পুতিনের যুদ্ধ-সংক্রান্ত সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

সাধারণ মানুষের ওপর চাপ: যুদ্ধের শুরুতে সামরিক খরচের কারণে অর্থনীতি কিছুটা চাপে পড়েছিল। এখন সেই প্রভাব কমে এসেছে। সরকার যুদ্ধের খরচ মেটাতে কর বাড়িয়েছে—করপোরেট কর, আয়কর ও ভ্যাট বৃদ্ধি পেয়েছে। আমদানি পণ্যের দামও বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় মানুষ অনেক আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে অভ্যস্ত। তাই এতে বড় ধরনের জনঅসন্তোষ তৈরি হচ্ছে না। আইএমএফ বলছে, এ বছর রাশিয়ায় গড় মূল্যস্ফীতি হবে প্রায় ৭.৬ শতাংশ।

যুদ্ধের মুনাফাভোগী শ্রেণি: রাশিয়ার বাজেটের প্রায় ৪০ শতাংশ এখন সামরিক খাতে যাচ্ছে। এতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও কারখানার শ্রমিকরা লাভবান হয়েছেন। কিছু অঞ্চলে দারিদ্র্য কমেছে।

গ্রাম ও দরিদ্র অঞ্চলগুলোতেও অর্থনৈতিক উন্নতি দেখা গেছে, কারণ সেনাদের বেতন খুব বেশি। বর্তমানে রুশ সেনারা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি বেতন পাচ্ছেন। নিহত বা আহত সেনাদের পরিবারকেও সরকার বড় অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে। এ কারণে প্রায় ১০ লাখ হতাহতের (এর মধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার নিহত) পরও বড় ধরনের বিক্ষোভ দেখা যায়নি।

পুতিন কেন যুদ্ধ চালিয়ে যেতে চান: বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ শেষ হলে বিপুলসংখ্যক সাবেক সেনা সমাজে ফিরবেন—যাদের অনেকের চাকরি নেই এবং চিকিৎসা খরচ বেশি। তাই দেশের ভেতরের পরিস্থিতির কথা ভেবেও পুতিন যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী।

ভবিষ্যতের ঝুঁকি: দীর্ঘমেয়াদে পরিস্থিতি খারাপ হতে পারে। রাশিয়া তার জাতীয় সম্পদ তহবিল থেকে অনেক টাকা খরচ করে ফেলেছে। এ তহবিলের সহজে নগদ করা যায় এমন সম্পদ যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫৭ শতাংশ কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ তহবিল আরও কমে গেলে সামরিক খরচ ধরে রাখতে সরকারকে সামাজিক খাতে কাটছাঁট করতে হতে পারে, যা সাধারণ মানুষ স্পষ্টভাবে টের পাবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এতে তেল রপ্তানি ঘুরপথে করতে হচ্ছে, যার খরচ বেশি। বিশেষজ্ঞদের মতে, যদি নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে কার্যকর করা হয় এবং ভারত ও চীনের মতো দেশগুলো রাশিয়ার তেল কেনা কমায়, তাহলে ভবিষ্যতে পুতিন সিদ্ধান্ত বদলাতে পারেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X