কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই: ড. এম এ কাইয়ুম

জেনজিদের সঙ্গে মিলনমেলায় বিএনপির ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা
জেনজিদের সঙ্গে মিলনমেলায় বিএনপির ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। ছবি : কালবেলা

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একটা বৈষম্যহীন সমাজ চায়। যে সমাজের মধ্যে ধর্ম-বর্ণ-গোত্র, ধনী-গরিব ফকির-মিসকিন, শিক্ষিত-অশিক্ষিতর মধ্যে কোন ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

সোমবার (২২ ডিসেম্বর) জেনজিদের সঙ্গে মিলনমেলায় তিনি এই মন্তব্য করেন।

কাইয়ুম বলেন, আমরা এমন একটা সমাজ বাস্তবায়ন করতে চাই যেখানে নারী-পুরুষ সমান অধিকার পাবে। এই দেশটা যেহেতু সবার এখানে সবাই স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। দেশে থাকবে আইনের শাসন। থাকবে ভোটের অধিকার, মানবাধিকার থাকবে।

তিনি বলেন, আমরা একটি উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। বিএনপির ৩১ দফায় সুস্পষ্ট অনেকগুলো কর্মসূচি দেওয়া হয়েছে। বিগত বিএনপির আমলে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখার প্রচলন ছিল এবং স্লোগান ছিল খাদ্যের বিনিময়ে শিক্ষা। এ খাদ্যের বিনিময়ে শিক্ষাটা যাতে দরিদ্র বাচ্চাদের পরিবারের বাচ্চারা অভাবের কারণে পড়ালেখা নষ্ট না হয়। যার জন্য খাদ্যের বিনিময় শিক্ষা কার্যক্রম পদ্ধতি চালু করা হয়েছিল।

তিনি আরও বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো শুধু মাওলানা বানানোর জন্য না, সেখানে কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিদেশে গিয়েও কর্মসংস্থান করতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X