বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পেয়েছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

রোববার সৌদির রাজধানী রিয়াদে গেছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এ সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এ সফর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার গভীর, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে।

আর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মাধ্যমে ফিল্ড মার্শাল মুনিরের দীর্ঘ সামরিক সার্ভিস, নেতৃত্ব এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক, কৌশলগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সংযোগকে স্বীকৃতি দিয়েছে সৌদি। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুনিরও। তিনি বলেছেন, সৌদির নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান। পাকিস্তানি সেনাপ্রধানের এ সম্মাননা প্রাপ্তিকে দুই দেশের প্রতিরক্ষা কূটনীতির এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X