বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

নেতানিয়াহু আগের ৩ মার্কিন প্রেসিডেন্টকেও দিয়েছিলেন ইরান যুদ্ধের প্রস্তাব

সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। ছবি : সংগৃহীত
সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল বর্তমান সময়ের উত্তপ্ত পরিস্থিতিতেই নয়, বরং দীর্ঘ সময় ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে আসছেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক বক্তব্যে এমনটাই জানা যাচ্ছে। কেরি বলেছেন, নেতানিয়াহু আগের তিন মার্কিন প্রেসিডেন্টকেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাবেক তিন প্রেসিডেন্ট—বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন নেতানিয়াহুর সেই বিপজ্জনক প্রস্তাবে সাড়া দেননি।

‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে জন কেরি জানান, নেতানিয়াহুর যুদ্ধপ্রস্তাব প্রত্যাখ্যান করার পেছনে প্রেসিডেন্টদের যৌক্তিক অবস্থান ছিল। কেরি বলেন, ‘ওবামা না বলেছিলেন। বুশ না বলেছিলেন। এমনকি প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিলেন। আমি সেই সব আলোচনার অংশ ছিলাম।’ তার মতে, আগের এই তিন প্রেসিডেন্ট মনে করতেন, ইরানের সঙ্গে যুদ্ধের পথে যাওয়ার আগে ‘শান্তিপূর্ণ উপায়ের সব পথ’ যাচাই করা শেষ হয়নি। কেরি আরও উল্লেখ করেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে মার্কিন প্রশাসন এ শিক্ষা নিয়েছে যে, জনগণকে বিভ্রান্ত করে বা মিথ্যা বলে তাদের সন্তানদের যুদ্ধে পাঠানো উচিত নয়।

কেরির এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ প্রচার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানিয়েছে, নেতানিয়াহুর ভবিষ্যদ্বাণী ছিল যে ইরানে হামলা করলে সেখানকার মানুষ জেগে উঠবে এবং শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে; কিন্তু বাস্তবে এর কিছুই ঘটেনি।

তবে আগের প্রেসিডেন্টরা প্রত্যাখ্যান করলেও ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছিলেন নেতানিয়াহু। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নেতানিয়াহু যুক্তি দেন, ইরান এখন শাসন পরিবর্তনের জন্য উপযুক্ত সময়। ট্রাম্প এই যৌথ অভিযানের প্রস্তাবে ‘সবুজ সংকেত’ দিয়ে বলেছিলেন, ‘এটি আমার কাছে ভালো মনে হচ্ছে।’

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছে, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদী ও অবাস্তব ধারণার জন্য ভ্যান্স তাকে কড়া কথা শুনিয়েছেন।

একজন মার্কিন কর্মকর্তার মতে, নেতানিয়াহু যুদ্ধটিকে অত্যন্ত সহজ এবং শাসন পরিবর্তনের সম্ভাবনাকে নিশ্চিত হিসেবে প্রচার করলেও ভ্যান্স সেই দাবির ব্যাপারে অনেক বেশি বাস্তববাদী ও সতর্ক ছিলেন। মূলত নেতানিয়াহুর এই দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিকল্পনা মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বারবার হোঁচট খেলেও তিনি তার অবস্থান থেকে সরেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১০

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১১

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১২

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৩

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৪

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৫

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৬

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৭

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৯

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

২০
X