বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ
কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

দ্রুত ব্যবস্থা না নিলে ‘বাঁচানো’ যাবে না শ্রীলঙ্কাকে

নন্দলাল বীরাসিংহে। ছবি : সংগৃহীত
নন্দলাল বীরাসিংহে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরাসিংহে বলেছেন, এখনই ব্যবস্থা না নেওয়া গেলে দেশটিকে বাঁচানোর আর কোনো সুযোগ থাকবে না। অর্থনৈতিক বিপর্যয়ের চক্র থেকে দেশ উদ্ধারের শেষ সুযোগ চলছে। গত বৃহস্পতিবার কলম্বোতে নিজ কার্যালয়ে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর খালিজ টাইমসের।

নন্দলাল বীরাসিংহে বলেন, অর্থনৈতিক বিপর্যয় নিয়ে তিনি আরও কয়েক বছর আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিলেন। তখন তিনি শ্রীলঙ্কার উপ-গভর্নর ছিলেন। কিন্তু তখন তার সতর্কবার্তা কেউ আমলে নেয়নি। এমন অবস্থায় আগাম অবসর নিয়ে বিদেশে পাড়ি জমান নন্দলাল। তবে গত বছর শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়ার পর দেশটিকে বিপর্যয় থেকে উদ্ধারের জন্য আবারও তাকে ফিরিয়ে আনা হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।

৬৩ বছর বয়সী নন্দলাল বীরাসিংহে মনে করেন, তিনি যে পরিকল্পনাগুলো সাজিয়েছেন, সেগুলো শ্রীলঙ্কাকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর শেষ সুযোগ। এএফপিকে নন্দলাল বলেন, ‘এবার আর কোনো অজুহাত দেওয়া যাবে না। দ্বিতীয় কোনো সুযোগ আর আসবে না, যা করার আমাদের এখনই করতে হবে। এ ক্ষেত্রে আমি মনে করি সংকটই একটি সুযোগ তৈরি করে দিয়েছে।’ ২০১৯ সালে করের হার কমানোর মতো জনপ্রিয় প্রতিশ্রুতির মধ্য দিয়ে গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই সময়ে নন্দলাল বীরাসিংহে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন। রাজাপাকসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুনাফার হার কমানোর চেষ্টায় বিপুল পরিমাণে মুদ্রা ছাপানো শুরু করেন। এতে সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকে।

নন্দলাল বলেন, ‘আমি জ্যেষ্ঠ উপ-গভর্নর থাকাকালে সবসময়ই আমার উদ্বেগগুলো জানাতাম।’ তবে রাজাপাকসে প্রশাসন এবং কেন্দ্রীয় ব্যাংকের অন্য কর্মকর্তারা তার সে আপত্তিগুলোকে গুরুত্ব দেননি। নন্দলাল জানান, পরিস্থিতির কারণে তার তখন মনে হয়েছে আগাম অবসর নেওয়া ছাড়া উপায় নেই। তিনি বলেন, ‘আমি দেখলাম যেভাবে নীতিমালাগুলো বাস্তবায়ন করা হচ্ছে, তাতে পরিস্থিতি খারাপ হবে। সে সময়ে আমি যে ধরনের পরিস্থিতি হওয়ার কথা বলেছিলাম, তেমনটাই ঘটেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১০

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১১

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১২

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৩

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৪

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৫

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৬

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৭

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৯

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

২০
X