কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকাশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্ত করা, এর প্রতিরোধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আইনের আওতায় আনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সম্প্রতি এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান, এনডিসি। এ ছাড়া উপ-মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহাপুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মো. আল মামুনুল আনছারী, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিমসহ (অব.) আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের প্যাটার্ন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত পদ্ধতিতে গ্রাহকের অর্থ উদ্ধার, অপহরণ ও প্রতারণামূলক লেনদেন প্রতিরোধের উপায় এবং জরুরি ভিত্তিতে বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।

তদন্ত কার্যক্রমে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশের সঙ্গে যোগাযোগের প্রাতিষ্ঠানিক চ্যানেলসমূহও কর্মশালায় তুলে ধরা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ডিজিটাল আর্থিক অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি দু-পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনের সময় ডিজিটাল লেনদেনভিত্তিক সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X