মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

মো. দ্বীন ইসলাম শুভ। ছবি : সংগৃহীত
মো. দ্বীন ইসলাম শুভ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দ্বীন ইসলাম শুভ নামের এক জামায়াত নেতা। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন। পাশাপাশি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থ কমিটি) দায়িত্বও পালন করছিলেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মো. দ্বীন ইসলাম শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হই। তার যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা। তবে পরবর্তীতে আমি দলীয় পর্যায় থেকে এমন বার্তা পেয়েছি, যা তার মতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব প্রকাশ করে।

বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় আমি জামায়াতের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেই। ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোফাজ্জল সিপাহি কালবেলাকে বলেন, ৫ আগস্টের পরে অনেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ নামের ওই ব্যক্তিও তখন যুক্ত হয়েছে। শুভকে প্রথমে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ওয়ার্ডের আমিরের দায়িত্ব দেওয়া হয়। তবে তার দায়িত্ব পালনে একাধিক ত্রুটি ছিল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X