কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন হামিদ। ছবি : কালবেলা
শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন হামিদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ দিনভর গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরান ঢাকার শায়েস্তা খান রোডের শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন হামিদ।

এ সময় তিনি বলেন, কোনো প্রার্থীর দেওয়া ‘মাসালার বিনিময়ে’ ভোটাররা যাতে তাদের মূল্যবান ভোট বিক্রি না করেন, সে বিষয়ে যুবদলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আজ সভা ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে আজকে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান। এই গণসংযোগের মূল লক্ষ্য ছিল সাধারণ জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন, সামাজিক দায়বদ্ধতা জোরদার, সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা, সুবিধা, অসুবিধা জানা, ভবিষ্যতে সমাধান করার প্রতিশ্রুতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার দেশ প্রেম এবং তারেক রহমানের কর্মপরিকল্পনা জনকল্যাণমূলক রাজনীতিকে আরও বেগবান করা।

কর্মসূচির শুরুতে ২৯ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সাংগঠনিক অবস্থা, যুবসমাজের সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এরপর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মসজিদে যোহরের নামাজ আদায় করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে ২৪ নং ওয়ার্ডের শ্মশান ঘাট এলাকায় মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সামাজিক সমস্যা, নাগরিক সেবা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ৩৩ নং ওয়ার্ডের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে নারীদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নারী অধিকার, নারীদের উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

দিনের শেষ পর্বে ২৩ নং ওয়ার্ডের ললিত মোহন দাস লেনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামিদুর রহমান জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে এ ধরনের জনসম্পৃক্ত ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X