স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

পেদ্রি। ছবি : সংগৃহীত
পেদ্রি। ছবি : সংগৃহীত

ইনজুরির ধাক্কা যেন কিছুতেই পিছুই ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় আঘাত পেল কাতালানরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে এবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি। ফলে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অন্তত সাত ম্যাচে এই স্প্যানিশ তারকাকে পাচ্ছেন না হান্সি ফ্লিক।

দলের সর্বশেষ ম্যাচ শেষে মঙ্গলবার সকালে সিউতাত এসপোর্তিভায় মেডিকেল পরীক্ষায় অংশ নেন পেদ্রি। সেখানেই তার চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। এক বিবৃতিতে জানানো হয়, স্লাভিয়া পারগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ক্লাবের ভাষ্য অনুযায়ী, ‘তার সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে।’

চলতি মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। এর আগে চোটের কারণে ৫টি ম্যাচ মিস করেছিলেন তিনি, চারটি পেশির চোটে এবং একটি কাফে অস্বস্তির কারণে। নতুন এই ইনজুরিতে তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ওভিয়েদো, কোপেনহেগেন, এলচে, আলবাসেতে, মায়োরকা, জিরোনা ও লেভান্তের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাচ্ছেন না ফ্লিক। পাশাপাশি ফেব্রুয়ারির ১০, ১১ অথবা ১২ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেল রের প্রথম লেগ এবং চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগও তার অনুপস্থিতিতে খেলতে হতে পারে, যদি বার্সা সরাসরি সেরা আটে উঠতে না পারে।

স্লাভিয়া পারগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ২-২ সমতায় থাকা অবস্থায় হঠাৎই অস্বস্তিতে পড়েন পেদ্রি। এক চতুর্থাংশ সময় খেলার পরই মাঠে বসে পড়েন, দু'হাতে মাথা চেপে ধরে। চিকিৎসকরা প্রাথমিকভাবে পেশির সমস্যার আশঙ্কা করলে তাকে আর ঝুঁকি না নিয়ে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন।

পেদ্রির চোটের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কাতালান কোচ হ্যান্সি ফ্লিকের। ম্যাচের শেষে তিনি বলেন, এটা দলের জন্য ভালো খবর নয়। তার ভাষায়, ‘তার চোট আসলে কতটা গুরুতর, আমি জানি না। তবে সমস্যাটা হ্যামস্ট্রিংয়ে। যা হওয়ার, হয়েছে। কখনও কখনও এসব ঘটে। আমি জানি না তাকে কতদিন বাইরে থাকতে হবে। এটা ভালো খবর নয়। দেখা যাক কী হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X