কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি ছোট শহরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। খবর বিবিসির।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে লেক কারজেলিগো শহরের একটি আবাসিক এলাকায় জরুরি সেবাদানকারী দলকে ডাকা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনায় একটি গাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হন এবং এক পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ নিশ্চিত করেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে ধরতে অভিযান চলছে। শহরের বিভিন্ন স্থানে একাধিক অপরাধস্থল চিহ্নিত করা হয়েছে।

ঘটনাটিকে সম্ভাব্য পারিবারিক সহিংসতা থেকে সংঘটিত হামলা বলে সন্দেহ করছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড হামলাকারী ও নিহতদের মধ্যে সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করা হয়েছে। তার ভাষায়, ছোট একটি শহরে এমন প্রাণঘাতী ঘটনা সবাইকে গভীরভাবে নাড়া দেয়।

অ্যান্ড্রু হল্যান্ড আরও বলেন, আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে গুলি করার মতো ঘটনা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। জরুরি সেবাদানকারী সদস্যরা ঘটনাস্থলে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা ছিল অত্যন্ত ভয়াবহ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X