কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা করেছেন শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পল্টন মডেল থানায় মামলা করেছেন তিনি।

জানা গেছে, ভাইরাল হওয়া ফুটেজে থাকা নারীটি ‘শারমিন কিন্ডারগার্টেন একাডেমির’ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষ ব্যক্তিটি ওই স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

পুলিশ জানিয়েছে, তারা দুজন স্বামী-স্ত্রী। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক।

বৃহস্পতিবার রাতে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা-মা নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে আজ থানায় এসে অভিযোগ জানান। অভিযোগটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শারমিন জাহান ও পবিত্র কুমারকে গ্রেপ্তারে অভিযান চলমান।

এর আগে ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমি নামে স্কুলটিতে ওই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢোকেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা এক পুরুষ। ওই পুরুষ কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। তার হাতে স্টেপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির হচ্ছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন।

একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় ঠেসে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X