কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কট করলে যে ক্ষতি হতে পারে বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো হচ্ছে না বাংলাদেশের খেলোয়াড়দের। তবে শ্রীলঙ্কায় হলে যাবে বলে জানিয়ে দেয় বিসিবি।

এর আগে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অনড় ও কঠোর অবস্থানে থাকে আইসিসি।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। এ ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি।

আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন সম্ভব নয়। যদি বাংলাদেশ না খেলে, তবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করা হতে পারে।

তবে বাংলাদেশ যদি ভারেত না গিয়ে টি-টোয়েন্টি বয়কট করে, তাহলে কী কী হতে পারে, এমন প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি প্রাইজমানি ঘোষণা করেছে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি টাকা) এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল নূন্যতম ফি পাবে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রা হিসেবে ৩ কোটি ৬০ লাখ টাকা।

এ ছাড়া গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো আলাদাভাবে ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) করে বোনাস পাবে এবং ৫ম থেকে ১২তম স্থান যাদের, তারা পাবে ৫ কোটি ৪০ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ কোটি ও রানার্সআপ পাবে প্রায় ২০ কোটি টাকা।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কোনো দল নির্ধারিত ভেন্যুতে খেলতে না যায়, তবে সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে 'ওয়াকওভার' দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ কোনো পয়েন্ট পাবে না এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

আইসিসি চাইলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে (যেমন: স্কটল্যান্ড) টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে পারে।

এ ছাড়া আইসিসি এবং সম্প্রচারকারী স্বত্বাধিকারীদের সঙ্গে প্রতিটি বোর্ডের একটি চুক্তি থাকে। টুর্নামেন্ট বয়কট করলে অংশগ্রহণ ফি ও রাজস্ব ভাগের বড় একটি অংশ কেটে নেওয়া হতে পারে।

আইসিসি যদি মনে করে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি ‘যৌক্তিক নয়’, তবে তারা আরও কঠোর হতে পারে। ভবিষ্যতে আইসিসির অন্যান্য বড় টুর্নামেন্ট (যেমন: চ্যাম্পিয়ন্স ট্রফি বা পরবর্তী বিশ্বকাপ) থেকে বাংলাদেশকে সাময়িক নিষিদ্ধ করা হতে পারে।

সবচেয়ে বড় ক্ষতির শঙ্কা হলো, বিশ্বকাপের মতো মঞ্চে না খেললে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে বড় ধস নামবে। এর ফলে সরাসরি পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করা কঠিন হয়ে পড়বে এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X