বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মেয়াদপূর্তির আগেই ব্যাংক এশিয়ার এমডির পদত্যাগ

মেয়াদপূর্তির আগেই ব্যাংক এশিয়ার এমডির পদত্যাগ

নির্ধারিত মেয়াদপূর্তির আগেই ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রমতে, একটি ঋণ প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র এখনো ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত না হলেও তিনি আর কর্মস্থলে যাচ্ছেন না। ফলে এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় তিনি এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

জানা গেছে, গত বছরের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে যোগ দেন আদিল চৌধুরী। এর আগে ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন তিনি। এরপর অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

ব্যাংকটির পর্ষদের একটি সূত্র জানায়, গত বুধবার আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি। সেদিনই ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জানতে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর মোবাইলে কল দিলেও সারা মেলেনি। ব্যাংকের দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে বলেন, ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমডি আদিল চৌধুরী ছুটিতে থাকবেন। এই সময়ে এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি শফিউজ্জামান।

গত বছরে আরও কয়েকটি ব্যাংকের এমডি নির্ধারিত মেয়াদের আগেই পদত্যাগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১১

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৫

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৬

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৭

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৮

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৯

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২০
X