বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চাপ দিতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যে তিনি ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নিয়েছেন বলে জানান।

এমানুয়েল মাখোঁ এই বোর্ডে যোগ দেবেন না বলে জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিদ্রূপাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, মাখোঁ খুব শিগগিরই ক্ষমতা ছাড়তে পারেন এবং এ কারণে তাকে কেউ এই বোর্ডে চাইছেন না।

এরপর শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হলে পরিস্থিতি বদলাতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বোর্ডে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আপাতত ট্রাম্পের এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প প্রথম এই বোর্ড গঠনের প্রস্তাব দেন। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বিশ্বের প্রায় ৬০টি দেশের কাছে এ বিষয়ে একটি খসড়া সনদ পাঠিয়েছে।

রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময়ের জন্য এই বোর্ডের সদস্য থাকতে চায়, তাহলে তাদের নগদ ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে।

ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, এ ধরনের কাঠামো জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতাকে দুর্বল করতে পারে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X