কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়ে আবেদন করেছেন৷ তবে আদালত থেকে অনুমতি মেলেনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার আবেদনটি নামঞ্জুর করেন।

মোয়াজ্জেমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। এদিন মোয়াজ্জেমের আইনজীবী মো. রায়হান তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মূলত তিনি কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করেন এবং এ বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনে আরও বলা হয়, মোয়াজ্জেম পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষ-নিরীক্ষা ও অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X