স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বেকহ্যাম পরিবারকে আক্রমণ, কেলেঙ্কারি প্রকাশ্যে আনলেন ছেলে

বড় ছেলের সঙ্গে বেকহ্যাম দম্পতি। ছবি : সংগৃহীত
বড় ছেলের সঙ্গে বেকহ্যাম দম্পতি। ছবি : সংগৃহীত

কিংবদন্তি ডেভিড বেকহ্যাম পরিবারের কেলেঙ্কারি আবারও প্রকাশ্যে। এবার ভিক্টোরিয়া বেকহ্যামের কীর্তি ফাঁস করলেন তাদেরই বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম। মা-বাবার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বেকহ্যামের বড় ছেলের। কিন্তু এতদিন তার কারণ জানা যায়নি। এবার নিজেই তা খোলাসা করলেন।

বিশেষ করে তার বাবা এবং মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিজের পরিবারকে ব্লক করেন ব্রুকলিন। ছেলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করেন বেকহ্যাম দম্পতি। কিন্তু কেন সেটা সম্ভব নয়, এবার সেটা জানালেন ব্রুকলিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে মনে হচ্ছে, দুই পক্ষের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে তা মেটানো আর সম্ভব নয়। ব্রুকলিনের দাবি, ব্যক্তিগত সম্পর্কের থেকে সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেয় বেকহ্যাম পরিবার।

ব্রুকলিন বলেন, ‘সারা জীবন আমাদের পরিবার নিয়ে মিডিয়া ভুল তথ্য দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, পারিবারিক ইভেন্ট, আপেক্ষিক সম্পর্কগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।’ ছেলের দাবি পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করার পর মানসিকভাবে তিনি ভালো আছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বিয়ের কথাও তুলে ধরেন তিনি। ২০২২ সালে পাম বিচে নিকোলা পেলটজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রুকলিন। সেই থেকেই সমস্যার সূচনা।

সেদিনের বেশ কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তাতে সিলমোহর দেন বেকহ্যামের বড় ছেলে। ব্রুকলিনের দাবি, শেষ মিনিটে নিকোলার বিয়ের গাউন তৈরি আটকে দেন ভিক্টোরিয়া। যার ফলে ভিন্ন পোশাক বাছতে হয় তাকে। এর থেকেও বড় অভিযোগ আনেন। জানান, নিকোলার সঙ্গে তার প্রথম নাচেও ব্যাঘাত ঘটান তার মা। তিনি দাবি করেন, ৫০০ অতিথির সামনে অনুপযুক্তভাবে তার সঙ্গে নাচ করেন ভিক্টোরিয়া, যা তাকে লজ্জায় ফেলে দেয়।

তবে গত বছর সম্পর্কের আরও অবনতি ঘটে। বেকহ্যামের ৫০তম জন্মদিন এবং নাইটহুড উদযাপন করার জন্য একটি পার্টি রাখেন বেকহ্যাম। কিন্তু সেই অনুষ্ঠানের ফটোফ্রেমে নেই ব্রুকলিন। তিনি জানান, বাবার ৫০তম জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত থাকতে লন্ডন উড়ে গিয়েছিলেন তিনি এবং নিকোলা। কিন্তু এক সপ্তাহ নিজেদের হোটেল ঘরেই কাটাতে হয়। দাবি করেন, পার্টির আগে তাদের সঙ্গে দেখা করেননি বেকহ্যাম। শেষপর্যন্ত ছেলের সঙ্গে দেখা করতে রাজি হন ডেভিড। কিন্তু তাতেও শর্ত রাখেন। বলেন, নিয়ে আসা যাবে না নিকোলাকে। তারপরই বেকহ্যাম পরিবারকে ব্লক করে দেন ব্রুকলিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এবং আমার স্ত্রী সবসময় প্রচারমাধ্যমের আলোয় থাকতে চাই না। মিডিয়া, প্রতারণা থেকে দূরে থাকতে চাই। আমরা নিজেদের জন্য এবং ভবিষ্যতের পরিবারের জন্য শুধু সুখ-শান্তি চাই।’ নিজের মা, বাবা সম্পর্কে এই মারাত্মক অভিযোগ আনলেও, এখনো পর্যন্ত মুখ খোলেননি ডেভিড এবং ভিক্টোরিয়া দম্পতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

ছাত্রদল কর্মীদের মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১০

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১১

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৩

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৪

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৫

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১৬

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৭

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৮

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৯

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

২০
X