স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে ‘দুইবার’ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত
আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় অনেকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার একই দিনে দুইবার মাঠে নামতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে ভিন্ন টুর্নামেন্টের ম্যাচে মাঠে নামবে তারা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এবার একই দিন নারী ক্রিকেটারদের রাইজিং স্টার্স এশিয়া কাপেও মুখোমুখি হবে তারা। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি ঘোষণা করে।

প্রথমবারের মতো ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নারীদের রাইজিং স্টার্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে, আগামী ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সব ম্যাচই আয়োজন করা হবে ব্যাংককে।

টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে আবারও একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে এই দুই দলের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ।

ফলে দুটি ম্যাচ একে অপরের সঙ্গে সময়ের দিক থেকে ওভারল্যাপ করবে না। নারীদের ম্যাচটি টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় চার ঘণ্টার মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X