ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। ছবি : সংগৃহীত
মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মনিরা হকের কাছে প্রার্থিতা প্রত্যাহারপত্র জমা দিয়েছেন তিনি। পরে জেলা প্রশাসক তা গ্রহণ করেন।

মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইসলামী মূল্যবোধের প্রসারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। ফেনী-৩ আসনে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ভোট যাতে বিভাজন না হয়, সেই লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

তিনি আরও বলেন, এখন থেকে আমি ও খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীরা ১০ দলীয় জোটের প্রার্থী ফখরুদ্দিন মানিকের বিজয় সুনিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করব।

উল্লেখ্য, ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। মাওলানা মিল্লাত সরে যাওয়ায় এই আসনে জামায়াত প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

মাওলানা মিল্লাত খেলাফত মজলিসের প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। তবে জোটবদ্ধ রাজনীতির পরিপ্রেক্ষিতে কৌশলগত কারণে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X