সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ
কুমিরা-গুপ্তছড়া ঘাট

সন্দ্বীপে যাত্রী হয়রানি বন্ধের দাবি

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধ, গ্রেপ্তার ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ঘাটের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শুক্রবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা
চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধ, গ্রেপ্তার ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ঘাটের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শুক্রবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধ, গ্রেপ্তার ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ঘাটের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন ও সন্দ্বীপ নাবিক নামে দুটি সংগঠন।

শুক্রবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ নাবিকের আহ্বায়ক মো. সোহেল, সাংবাদিক চারু মিল্লাত ও সমাজকর্মী মো. সাইফ। মানববন্ধনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সিন্ডিকেট ও সন্ত্রাসীরা সন্দ্বীপের মানুষকে মানুষ বলে গণ্য করে না। বিআইডব্লিউটিএ-জেলা পরিষদের দ্বন্দ, মামলার নামে ধোঁকাবাজি মূলত ইজারাদারের পকেট ভারি করার কৌশল। এই ঘাটে বারবার নিরীহ যাত্রীদের হত্যা করা হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কোনো পদক্ষেপ নিতে দেখিনি। অথচ অন্যায়ের বিরুদ্ধে সাধারণ যাত্রীরা প্রতিবাদ করায় ৯ জনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যাদের আটক ও নির্যাতন করা হয়েছে তারা সন্দ্বীপের গর্বিত সন্তান।’

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ‘কুমিরা ঘাটের ঘটনায় ৯ সাধারণ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্ররোচনা দিয়েছে ঘাটের কর্মচারীরা। তারেক নামে এক কর্মচারী কর্তৃক সাধারণ এক যাত্রীকে নির্যাতনের ছবি সবাই দেখেছেন। অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে সরাসরি প্রতিবেদন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।’

গত ২৮ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে সন্দ্বীপগামী যাত্রী ও ঘাট কর্তৃপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ঘাট কর্তৃপক্ষের লোকজন ৯ জনকে আটক ও মারধর করে সীতাকুণ্ড থানা পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে বিআইডব্লিউটিএ ভবন ভাঙচুর করার ঘটনায় সংস্থাটির উপপরিচালক নয়ন শীল বাদী হয়ে একটি মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X