রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার পর থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে নদীতে ঘন কুয়াশা নেমে এলে নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ নানা ধরনের যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। অনেক যাত্রী রাতভর ঘাট এলাকায় অপেক্ষা করতে বাধ্য হন।

এদিকে ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য। দৃশ্যমানতা স্বাভাবিক না হলে ভবিষ্যতেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

ফেরি চলাচল স্বাভাবিক হলেও দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X