কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে লুট, গ্রেপ্তার ৫

অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। ছবি : সংগৃহীত
অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। ছবি : সংগৃহীত

বিশেষ অভিযান পরিচালনা করে চেতনানাশক ওষুধ এবং লুণ্ঠিত টাকাসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল (লোকাল) ট্রেনে এ অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আবদুল করিম (৫৪), মোস্তফা (৫৫), মো. আজিজুল হক (৫০), মো. ইয়াসিন (৩৬) ও মো. বিল্লাল খান (৪৩)।

পুলিশ জানায়, অপরাধীরা চলন্ত ট্রেনে মো. শাহীনুর আলম অন্তর (২৩) ও মো. জসিম উদ্দিন (৫০) নামের ২ যাত্রীকে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত জুস পান করিয়ে অজ্ঞান করে টাকা ও মোবাইল লুটের চেষ্টা করছিলেন। এ সময় রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ পাতা ডিসোপ্যান ট্যাবলেট, ১ পাতা পিউরিসাল ট্যাবলেট, চেতনানাশক পাউডার রাখার ২টি বোতল এবং যাত্রীদের কাছ থেকে লুট করা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X