ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভেদরগঞ্জে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

ভেদরগঞ্জে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁওয়ে মন্দির ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ছাত্র ঐক্য পরিষদসহ অন্যান্য হিন্দু সংগঠন ও স্থানীয়রা। মানববন্ধনে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরীসহ বিভিন্ন উপজেলার হিন্দু সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দের বাড়ির পারিবারিক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়া মন্দিরের জিনিসপত্র ভেঙে ফেলে ও পূজা-অর্চনার কাজে ব্যবহৃত কিছু কাঁসা-পিতলের তৈজসপত্র নিয়ে যায়। সন্ধ্যায় ওই বাড়ির এক নারী পূজা দিতে গেলে এমন অবস্থা দেখতে পান। খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভেদরগঞ্জ থানার ওসি ওবায়দুল হক উপস্থিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X