শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

পথসভায় বক্তব্য দেন গোলাপ মিয়া। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
পথসভায় বক্তব্য দেন গোলাপ মিয়া। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন এবং ভোট চেয়েছেন। গোলাপ মিয়া নামের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জামায়াতের সভার বক্তব্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বৈঠকে বসা জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের ডান পাশে দাঁড়িয়ে গোলাপ মিয়া বক্তব্য দিচ্ছেন এমন একটা ভিডিও মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দিরাইয়ের অনেকেই ফেসবুকে প্রচার করেন।

ভিডিওতে দেখা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজানগর ইউনিয়নের চকবাজারে শিশির মনিরের বৈঠকে মাইকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া। ওই সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খসরু মিয়া, আলতাবুর রহমান বক্তব্য দেন বলে জানা গেছে।

পথসভায় গোলাপ মিয়া বলেন, একটি ঘরের চেয়ে দরজা অনেক ছোট। আবার দরজা থেকে তালা ছোট, তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু ছোট চাবির মূল্য অনেক বেশি। তেমনি চাবির মতো মূল্যবান হচ্ছে ভোট। সেই ভোটের চাবি, উন্নয়নের চাবি কার হাতে দিতে চাই? সবার বক্তব্যে আমরা বুঝতে পারছি সেই মূল্যবান চাবি দেওয়া ও তারই যোগ্য একমাত্র ব্যক্তি ও সবার পছন্দের ব্যক্তি মোহাম্মদ শিশির মনির। আমরা চাই এই মূল্যবান ভোট এবং উন্নয়নের চাবিটা শিশির মনিরের কাছে দিতে চাই।

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বললেন, আমি রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। অনেকদিন হয় নিষ্ক্রিয়। এখন আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ, কোনো প্রার্থীকে তো ভোট দিতে হবে।

তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে শিশির মনিরের সভায় এলাকার পক্ষে বক্তব্য দিয়েছি। সভায় রেনু মেম্বার, খসরু মেম্বার, আলতাবুর রহমান বক্তব্য দিয়েছেন। তাদেরও কোনো পদ-পদবি আছে বলে জানা নেই, তারাও আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X