মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনে মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার যারা নির্বাচনকালীন দায়িত্ব পালনে ভোটকেন্দ্রে যাবেন, তারা প্রয়োজনে মরার প্রস্তুতি নিয়ে যাবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না।

সভায় নির্বাচনের সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোটকেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।

সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X