স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন সিমিওনে

দিয়েগো সিমিওনে। ছবি : সংগৃহীত
দিয়েগো সিমিওনে। ছবি : সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে সৌদি আরবে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে পরাজয়ের ম্যাচটিতে সাইডলাইনে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়রকে বিদ্রূপ করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

উত্তেজনাপূর্ণ স্বভাবের এই আর্জেন্টাইন কোচকে ম্যাচ চলাকালে বারবার ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসকে উসকানি দেওয়ার বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। জানা গেছে, ভিনিসিয়ুসের ভবিষ্যৎ ও চুক্তি নিয়ে তিনি তাকে বলেন, ‘ফ্লোরেন্তিনো তোমাকে বের করে দেবে, আমি যা বলছি মনে রেখো।’

দেপোর্তিভো লা করুনার বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘এ ঘটনার জন্য আমি ফ্লোরেন্তিনো ও ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। ওই অবস্থানে নিজেকে জড়ানো আমার ভুল ছিল। আমি স্বীকার করছি এটা ভুল ছিল। যে দল জিতেছে, তারা এগিয়ে যাওয়ার যোগ্য ছিল, তারা সেটাই করেছে।’

তার আচরণ সীমা ছাড়িয়েছিল কি না, এমন প্রশ্নে সিমিওনে বলেন, ‘আমি ক্ষমা চাইছি, কিন্তু ক্ষমা প্রার্থনা করছি না। এর বেশি কিছু বলার নেই।’

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসকে বদলি করার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্টেডিয়ামের একাংশ থেকে দুয়োধ্বনি ওঠে। ১৯ ম্যাচ গোল না পাওয়া ভিনিসিয়ুস মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে সিমিওনেকে দর্শকদের দিকে ইশারা করে বলতে দেখা যায়, ‘শোনো, শোনো!’

রিয়াল মাদ্রিদ ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে। ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায়। তবে ফাইনালের প্রথমার্ধে ভিনিসিয়ুস একটি দুর্দান্ত গোল করেন। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে লা লিগার টেবিলে অ্যাতলেটিকো মাদ্রিদ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X