কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

পদত্যাগেও রাজি আছি বললেন মমতা

আর জি কর কাণ্ড
পদত্যাগেও রাজি আছি বললেন মমতা

ভারতের কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যর্থ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শীর্ষ পদের প্রতি আমার কোনো মোহ নেই, আর জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে বৈঠকটি হওয়ার কথা ছিল। আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা দুই ঘণ্টারও বেশি বসে ছিলেন। তবে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি।

শুরু থেকেই মমতার সঙ্গে বৈঠকের জন্য তারা দুটি শর্ত দিয়েছিলেন। এর একটি হলো, বৈঠকের সরাসরি সম্প্রচার। দ্বিতীয় শর্তে ৩০ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন তারা। চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠকের জন্য নবান্নের গেট পর্যন্ত এসেছিলেন। তবে সরাসরি সম্প্রচারের বিষয়টিতে আপত্তি জানায় রাজ্য সরকার। এরপর দুই ঘণ্টারও বেশি নবান্নের সভাকক্ষে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে নবান্ন থেকেই সংবাদ সম্মেলন করে তিনি জানান, কিছু ‘স্বার্থান্বেষী প্রতিবাদকে নিজেদের স্বার্থসিদ্ধির’ জন্য ব্যবহার করছে। এর আগেও পরপর দুই দিন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু সাড়া পাননি। তিনি বলেন, ‘বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি।’

সামাজিকমাধ্যমে সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাকে অসম্মান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এখানে একটি রাজনৈতিক রং আছে। এই রাজনৈতিক রঙের পেছনে যারা আছে তারা বিচার চায় না। তারা চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’ তিনি বলেন, ‘জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি তিলোত্তমার (খুন হওয়া নারী চিকিৎসক) বিচার চাই।’ তিনি জানান, তার একমাত্র অনুরোধ হচ্ছে চিকিৎসকরা ধর্মঘট ছেড়ে কাজে যোগ দিক, কারণ লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।

আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ন্যায়বিচারসহ বিভিন্ন দাবিতে টানা ধর্মঘট পালন করছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। তাদের ধর্মঘটে ইতোমধ্যে ৩৩ দিন পার হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X