আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৫০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে অভিযান চালায় র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে গ্রেপ্তার সাদ্দামের বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে এটি বিষ্ণু দেবের প্রাচীন প্রতিমা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ প্রতিমাটি প্রায় ৩০ লাখ টাকায় সংগ্রহ করেছিলেন। পরে বিদেশে পাচার কিংবা উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনায় সেটি পুকুরে গোপনে লুকিয়ে রাখা হয়। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কালোবাজারে এ ধরনের প্রাচীন কষ্টিপাথরের মূর্তির মূল্য কয়েকশ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী প্রাচীন প্রত্নসম্পদের ব্যক্তিগত মালিকানা, ক্রয়-বিক্রয় ও পাচার গুরুতর অপরাধ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মূর্তিটি বহু শতাব্দী প্রাচীন এবং এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষার পর এর প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X