আলকামা রমিন, খুবি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ছুটি নিয়ে ফেরেননি খুবির ৩৪ শিক্ষক

ছুটি নিয়ে ফেরেননি খুবির ৩৪ শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ২৫ নভেম্বর থেকে। দীর্ঘ ৩৪ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি ৩৪ শিক্ষক।

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদানের দুই বছর পর বিদেশে উচ্চশিক্ষার ছুটির জন্য আবেদন করতে পারবেন। তখন একজন শিক্ষককে এক বছর করে ছুটি দেওয়া হয়। একজন শিক্ষক বিদেশে মাস্টার্স/এমফিল করার জন্য স্ববেতনে সর্বোচ্চ তিনবার ছুটি নিতে পারবেন (তিন বছরের ছুটি)। অন্যদিকে পিএইচডি করার জন্য একজন শিক্ষক এক বছর করে পাঁচ বছর স্ববেতনে ছুটি নিতে পারবেন। এরপর কোনো শিক্ষক চাইলে আরও দুবার দুই বছরের জন্য ছুটি নিতে পারবেন, তবে ওই দুই বছরে তিনি কোনো বেতন পাবেন না। সাত বছর শেষ হলে তাকে কর্মস্থলে ফিরে আসতে হবে। অন্যথায় তার চাকরি চলে যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ পর্যন্ত শিক্ষা ছুটি নিয়ে ৩৪ শিক্ষক কর্মস্থলে ফেরেননি। তাদের মধ্যে অনেকে সাত বছরের ছুটি শেষ করেছেন, অনেকে শিক্ষা ছুটি শেষ হওয়ার আগেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তাদের মধ্যে অনেকে পিএইচডি, এমএসসি (মাস্টার্স) এবং পোস্ট ডক্টরেট করতে ছুটি নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা প্রয়োজন; কিন্তু আমাদের এখানে সেটা নেই। শিক্ষক সংকটের মধ্যেও কেউ ছুটি নিয়ে আর কর্মস্থলে না ফিরলে সেটা আমাদের জন্য যেমন কষ্টের, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্যও।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘যারা শিক্ষা ছুটি নিয়ে চলে যান, তারা ফেরত না এলে আমাদের কিছু করার থাকে না। শিক্ষকদের নির্ধারিত ছুটি শেষ হলে আমরা তাদের ফিরে আসার জন্য চিঠি দিয়ে থাকি। অনেকে ফিরে আসেন, অনেকে ফেরেন না।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X