স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

বাংলাদেশ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দল । পুরোনো ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের জয়রথ ছুটছেই। কাঠমান্ডুতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নিগার সুলতানার দল তুলে নিয়েছে টানা পঞ্চম জয়। ব্যাট ও বল—দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে আবারও শক্ত বার্তা দিল বাংলাদেশ। আর এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একপা দিয়েই রাখল বাঘিনীরা।

ম্যাচে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ড থামে ১২৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার আউট হন। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ সামলে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বড় জুটি গড়েন তারা। জুয়াইরিয়া খেলেন ৪৫ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা।

অন্যদিকে সোবহানা ছিলেন আরও আগ্রাসী। ৪২ বলে ৫৯ রানের ইনিংসে তিনি মারেন ৯টি চার ও একটি ছক্কা। এই জুটিতেই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত তৈরি হয়। ১৫.৩ ওভারে ১২২ রানে ভাঙে এই গুরুত্বপূর্ণ জুটি।

শেষ দিকে রিতু মনির দ্রুত ১৫ রানের ক্যামিওতে স্কোর আরও শক্ত হয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

থাইল্যান্ডের হয়ে থিপাচা পুত্থাওং ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও নেন দুটি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে কিছুটা লড়াই দেখালেও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি হলেও প্রয়োজনীয় রানরেটের চাপে তারা ম্যাচে ফিরতে পারেনি।

মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি থাইল্যান্ডের ইনিংসে বড় ধাক্কা দেন। স্বর্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। রিতু মনি নেন ২ উইকেট, দেন ২০ রান। শুরু ও শেষ দিকে মারুফা আক্তার ছিলেন কার্যকর—৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান। ফলে ৩৯ রানের বড় জয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং টুর্নামেন্টে টানা পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X