কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা—যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অবস্থানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে। এটি তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং।

অভিজ্ঞ শারমিনের পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। এর ফলে ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি—বর্তমানে যৌথভাবে ৭০তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৫২তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।

বোলারদের তালিকায় উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ছয় ধাপ এগিয়ে এখন ৩০তম স্থানে অবস্থান করছেন তিনি। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪তম স্থানে। আর নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X