বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই সংগীতজগতে বড়সড় বোমা ফাটালেন শ্রোতাদের প্রিয় গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি ঘোষণা দেন, সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না তিনি। অরিজিতের এমন আকস্মিক সিদ্ধান্তে যখন তোলপাড় নেটদুনিয়া, তখন বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন তার বোন ও সংগীতশিল্পী অমৃতা সিং। তবে দাদার এমন বড় সিদ্ধান্তের কথা তিনি সরাসরি জানেননি, বরং মিডিয়ার মাধ্যমেই প্রথম জানতে পারেন বলে জানান অমৃতা। খবরটি শুনে খানিকটা অবাক হলেও দাদার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মানই জানিয়েছেন তিনি।

দাদার প্লেব্যাক ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমৃতা কিছুটা দার্শনিক সুরেই কথা বলেন। তিনি বলেন, ‘দাদার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কী বলতে পারি? একদিন না একদিন তো সবই ছাড়তে হবে।’ অমৃতা জানান, তিনি গান রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলেন, তাই খবরটির সত্যতা যাচাই করার সুযোগ পাননি। তবে তিনি স্পষ্ট করে দেন, অরিজিতের কোনো বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা তার সাজে না এবং তিনি ভবিষ্যতেও দাদার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন না। শিল্পীর জীবনে পরিবর্তন আসাটা স্বাভাবিক এবং সেটাকে সবার সম্মান করা উচিত বলেই মনে করেন তিনি।

অরিজিতের পোস্টে লেখা ছিল, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ করব না।’ এই ঘোষণায় ভক্তরা হতবাক হলেও, অনেকে ধারণা করছেন এটি হয়তো গলার বিশ্রামের জন্য সাময়িক বিরতি। তবে অরিজিৎ নিজে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, গায়ক পরিচয়ের বাইরে অরিজিৎ বর্তমানে পরিচালনায় মন দিয়েছেন। তার পরিচালিত প্রথম বাংলা ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায় আছে এবং তিনি একটি হিন্দি ছবির কাজও শুরু করেছেন। গানের জগৎ থেকে সরে অরিজিৎ কি তবে পুরোপুরি পরিচালকের আসনেই বসতে চলেছেন? সেই উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X