কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং। ছবি : সংগৃহীত

হঠাৎ প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। অরিজিতের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র চলছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন গায়ক নিজেই।

সব ধোঁয়াশা মিটিয়ে এবার এই অবসরের সিদ্ধান্তের পেছনের কারণ জানান তিনি। অরিজিৎ সিং জনান, সংগীত ছাড়ছেন নাবরং নিজেকে নতুন করে খুঁজতে।

অরিজিৎ বলেন, এর পেছনে একটিমাত্র কারণ নেই। অনেকদিন ধরেই আমি এটা করতে চাইছিলাম। অবশেষে সাহসটা জোগাড় করতে পেরেছি। এরপর অকপটে স্বীকার করেন, একঘেয়েমি তার সিদ্ধান্তের বড় কারণ।

তিনি আরও বলেন, আমি খুব দ্রুত বোর হয়ে যাই। তাই একই গান মঞ্চে ভিন্নভাবে গাই, নতুন অ্যারেঞ্জমেন্ট করি। সত্যি বলতে কী আমি বোর হয়ে গেছি। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সংগীত করতে হবে।

জনপ্রিয় এই গায়ক বলেন, আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনো নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক, এই উত্তেজনাটাই এখন বেশি টানে। তার মতে, সংগীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য জায়গা করে দেওয়া দরকার। অরিজিৎ আশ্বস্ত করেছেন, সংগীত থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না; বরং ফিরতে চান নিজের শিকড়ে।

তিনি বলেন, আমি আবার ভারতীয় ধ্রুপদি সংগীতে ফিরতে চাই। নতুন করে শুরু করতে চাই। নিজের সংগীত নিজেই তৈরি করব। প্রস্তুত হলেই শ্রোতাদের সামনে নিয়ে আসব। তিনি আরও জানান, কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেষ হওয়ার পর ২০২৬ সালে কয়েকটি নতুন গান প্রকাশ পেতে পারে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। আজ তার অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না। প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল।’

তিনি আরও লেখেন, ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সংগীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সংগীত তৈরি করা বন্ধ করব না।

সূত্র : ইয়ন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X