রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতিক্রিয়া

আশ্বস্ত বিএনপি নতুন দিগন্তের অপেক্ষায়

আশ্বস্ত বিএনপি নতুন দিগন্তের অপেক্ষায়

আসন্ন সংসদ ও গণভোটের তপশিল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনের তপশিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে। এ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে—নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো এ নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণের ভোটের অধিকার বাস্তবায়িত করতে চায়।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তপশিল ঘোষণার পর বিএনপি মহাসচিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের তপশিল ঘোষণায় আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। মূল বিষয়টা হচ্ছে—২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে গণভোট। আমি মনে করি, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এ নির্বাচনকে একটি উৎসবমুখর নির্বাচনে পরিণত করবে।’ তিনি আরও বলেন, ‘প্রায় ৯ মাস রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। কতগুলো বিষয়ে একমত হতে পারিনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। আমরা মনে করি, এ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে।’

বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে মহাসচিব বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা দিইনি। আমরা সেই তালিকা এখন চূড়ান্ত করব। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের অবশ্যই যথাযথভাবে বিবেচনা করব। আমরা মূল্যায়ন করব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বরাবর বলেছি যে নির্বাচনের ব্যাপারে কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে, তপশিল ঘোষণা হয়েছে, ইনশাআল্লাহ নির্বাচন হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X