কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মোস্তফা ওরফে মনু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. মোস্তফা ওরফে মনু। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত মনু মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা মৃত ইনছান আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং আদালতের জারি করা তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে পলাতক মনুকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ৩টি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। এ ছাড়া মাদক সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্প এলাকায় পরিচালিত এক অভিযানে মনুর দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, জেনেভা ক্যাম্প এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান, টহল ও মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক বিক্রি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

পুলিশের দাবি, অতীতের তুলনায় বর্তমানে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এলাকাটিকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। জেনেভা ক্যাম্পকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে যা যা প্রয়োজন, আমরা তা করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X