মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনায়েত শাওন
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

মুখ দেখে কাউকে মনোনয়ন নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখ দেখে কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না। নৌকার ভোটের সঙ্গে প্রার্থীর নিজস্ব ভোট ব্যাংক আছে কি না, তা যাচাই করেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। নিজ যোগ্যতায় পাস করতে পারবে—এমন যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন কঠোর বার্তা দেন দলীয় প্রধান শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কালবেলাকে জানায়, নিজ নিজ এলাকায় জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং দলীয় মনোনয়নপ্রত্যাশীদের এলাকামুখী হতেও নির্দেশ দেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের শুরুতে শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। এরপর দলের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বিভাগীওয়ারী প্রতিবেদন উপস্থাপন করেন। এ প্রতিবেদন ধরে ৮ বিভাগের সাংগঠনিক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এতে তৃণমূলে নেতায় নেতায় দ্বন্দ্বের বিষয়টি স্থান পায়। এর পরিপ্রেক্ষিতে ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের আগে তৃণমূলের কোথাও দ্বন্দ্ব থাকুক, সেটি দেখতে চাই না। বৈঠক সূত্র জানায়, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে নেতাদের সতর্ক করেন দলীয় সভাপতি। তিনি বলেন, তৃণমূলের ত্যাগী কর্মীদের কথা শুনুন।

কোথাও কোনো সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলুন। যদিও কোথাও সমস্যা মেটাতে সক্ষম না হন, আমাকে জানাবেন। যারা এই সমস্যা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ, তৃণমূলের নেতাকর্মীরাই আমার শক্তি। তাই দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। দলের যেসব বিভাগ, জেলা-উপজেলায় সম্মেলন হয়েছে, সেখানে কমিটি গঠন দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। যেখানে সম্মেলন হয়নি, সেখানে নির্বাচনের আগে সম্মেলনের প্রয়োজন নেই। শাখা কমিটিগুলোতে দলের ত্যাগী ও পোড়খাওয়া নেতাদের রাখতে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দলের পরীক্ষিত কর্মীদের অর্থ-বিত্তের অভাব থাকতে পারে, কিন্তু তাদের দল থেকে বাদ দেওয়া যাবে না। তাদের রেখেই কমিটি করতে হবে।

সূত্র জানায়, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে দলে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগকে কেউ রুখতে পারবে না। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সেই নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নিজ যোগ্যতায় পাস করে আসতে হবে। দলের মনোনয়ন যে কেউ চাইতে পারে, কিন্তু শত ফুলের মধ্য থেকে সবচেয়ে সুন্দর ফুলটিই তিনি বেছে নেবেন বলেও পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিএনপি-জামায়াত জোটের নির্বাচন ঠেকানোর নামে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসের কথা মানুষের কাছে তুলে ধরতে পরামর্শ দেন শেখ হাসিনা। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে এলাকাভিত্তিক উন্নয়নের চিত্র তুলে ধরতে এলাকার জনগণের কাছে আওয়ামী লীগ নেতাদের যেতে নির্দেশ দেন তিনি। প্রচারে বিএনপির দুর্নীতির চিত্র তুলে ধরারও নির্দেশ দেন তিনি। তবে আওয়ামী লীগ সভাপতি এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চরিত্র হননের বিষয়ে নিষেধ করেন। নির্বাচনে প্রার্থী হতে গিয়ে বর্তমান এমপির বিরুদ্ধে বিষোদ্গার করতে নিষেধ করেন তিনি।

বৈঠকে সাংগঠনিক সম্পাদকরা ঝিনাইদহের শৈলকুপায় এক সংসদ সদস্যের ছেলের মন্দিরের জায়গা দখল, সিরাজগঞ্জ ও সিলেটে কমিটি নিয়ে দ্বন্দ্বের কথা তুলে ধরেন। বৈঠকে মাদারীপুর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় প্রধানমন্ত্রী তাদের নিবৃত করেন। তিনি দুজনকেই দ্বন্দ্বের কথা ভুলে কাজ করার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X