কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ
বাড়বে সম্পর্কের গুরুত্ব

এ মাসেই ভারত যাচ্ছে আ.লীগ প্রতিনিধিদল

পুরনো ছবি
পুরনো ছবি

জাতীয় নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ ভূ-রাজনীতিতে চলছে নানা সমীকরণ। তেমনি বেড়েছে দেশি-বিদেশি তৎপরতা। এমন প্রেক্ষাপটে ভারতের ভূমিকাও আলোচনায় উঠে আসে বেশ জোরেশোরেই। বাংলাদেশে নির্বাচন ও ক্ষমতার পালাবদল প্রশ্নে বরাবরের মতো আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থানে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের নানামুখী চাপ সত্ত্বেও নিকটতম প্রতিবেশী ও পরীক্ষিত বন্ধু ভারতের এমন ইতিবাচক বার্তায় স্বস্তি ফিরেছে ক্ষমতাসীন শিবিরে। তবুও সম্পর্ক ঝালাইয়ে জুলাইয়ের শেষ সপ্তাহে ভারত সফরে যাবে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদল। নির্বাচনের আগে দল ও সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ মজবুত ও সম্পর্কের গুরুত্ব বাড়াতেই এ সফর বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্বে দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। সফরে প্রতিনিধিদলটির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে। এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X