কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১১:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

হত্যাচেষ্টায়ও ব্যবহার হন শিলাস্তি

শিলাস্তি রহমান ওরফে সেলে নিস্কি। ছবি : সংগৃহীত
শিলাস্তি রহমান ওরফে সেলে নিস্কি। ছবি : সংগৃহীত

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর নাম আসা তরুণী শিলাস্তি রহমান ওরফে সেলে নিস্কিকে ব্যবহার করে আগেও খুনের চেষ্টা হয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি আনার ভারতে গেলে তাকে হত্যাচেষ্টা হয়। তখন তার সঙ্গে আরিশা নামের আরেক তরুণী ছিলেন। সে সময় আনারকে খুনের পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা করেন তার ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন। শাহীনের বান্ধবী শিলাস্তি।

ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন আমেরিকা থেকে দেশে ফিরলে শিলাস্তি তার সঙ্গেই থাকতেন। আশপাশের দেশে গেলেও তাকে নিয়ে যেতেন। সর্বশেষ এমপি আনারকে হত্যার মিশন বাস্তবায়নের জন্য ৩০ এপ্রিল শাহীন কলকাতা গেলে শিলাস্তিও তার সঙ্গে যান। তারা কলকাতার ভিআইপি রোডের একটি হোটেলে ওঠেন। সব পরিকল্পনা চূড়ান্ত করে শাহীন ১০ মে দেশে ফিরলেও এমপি আনারকে ফাঁদে ফেলতে শিলাস্তিকে কলকাতাতেই রেখে আসেন। ১৩ মে শাহীনের ভাড়া করা ফ্ল্যাটে খুনের সময়ও ছিলেন শিলাস্তি।

ডিবির এক কর্মকর্তা বলেন, জানুয়ারিতে এমপি আনারকে ভারতে খুন করতে ফাঁদ পেতেছিলেন শাহীন। তখন বান্ধবী শিলাস্তি ও আরিশাকে কাজে লাগান। কিন্তু আনার তাদের ফাঁদে পা না দেওয়ায় সে যাত্রায় বেঁচে যান। এরপরও হত্যা মিশন সফল করতে লেগে থাকে এই চক্র। শিলাস্তি এখন ৮ দিনের রিমান্ডে রয়েছেন।

ওই তরুণীকে জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত ডিবি সূত্র জানায়, শিলাস্তি দাবি করছেন, আনারকে খুনের দিন ১৩ মে তিনি ফ্ল্যাট থেকে সকালে শপিং করতে যান। বিকেলে ফেরেন। তিনি ঘটনা জানতে পেরে ফ্ল্যাট থেকে আবার বেরিয়ে যান। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে থাকায় তার এই বক্তব্য বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা। কারণ ১৩ মে বিকেলেই আনারকে খুন করা হয়। এরপর রাতভর তার দেহ টুকরো করে গুমের আয়োজন সম্পন্ন করা হয়। পুরো সময়টাতেই ফ্ল্যাটে অবস্থান ছিল শিলাস্তির। তাকে ব্যবহার করে অচেতন আনারের সঙ্গে আপত্তিকর ছবিও তুলে রাখা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জানুয়ারি মাসের ১৭ থেকে ১৮ তারিখে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান। সেই সময়ে হত্যাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে কলকাতায় যায়। কিন্তু হোটেলে থাকার কারণে তখন তারা ব্যর্থ হয়। তৃতীয় ধাপে তারা এসে সফল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X