মাইদুর রহমান রুবেল
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এমপি আনার হত্যা রহস্য, নজরদারিতে ৬ নায়িকা

এমপি আনোয়ারুল আজিম আনার ও শিলাস্তি রহমান। পুরোনো ছবি
এমপি আনোয়ারুল আজিম আনার ও শিলাস্তি রহমান। পুরোনো ছবি

ক্ষমতাসীন দলের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন নজরদারিতে রয়েছেন অন্তত হাফ ডজন চিত্রনায়িকা। খুব শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে।

আনার হত্যায় জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে শিলাস্তি রহমান নামের কথিত মডেল গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শেষে রয়েছেন কারাগারে।

প্রশ্ন হলো এত নায়িকা কি করে কলকাতায়? তারা কি সেখানে সিনেমার কাজে যায়, নাকি কোনো শো করতে যায়। আসলে তেমন কিছু না। আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীনের নিমন্ত্রণেই তারা গিয়েছিল কলকাতায়।

কলকাতার পুলিশের তদন্তের কারণে, দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বাংলাদেশের ছয়জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন শাহীন। যাদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে একান্তে সময়ও কাটিয়েছিলেন। ওই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। তার বয়স ৩০ এর কোটায়। বাংলাদেশি ওই নায়িকা চলনে-বলনে বেশ স্মার্ট বলেই পরিচিত।

আনার হত্যার ঘটনায় এই ছয় মডেল ও নায়িকাকে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদ করতে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্র জানা গেছে।

আকার ইঙ্গিতে নায়িকাদের বর্ণনা দিলেও তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দা সূত্র। তবে এই খবরে সিনেমা না করেই বিত্তশালীদের ব্যক্তিগত পার্টিতে যাওয়া নায়িকাদের পিলে চমকে যাওয়ার দশা। ঢাকাই সিনেমার বাজার মন্দার কারণে উঠতি নায়িকারা খুব একটা সুবিধা করতে না পেরে ভালো মন্দের বিচার না করে বিত্তশালীদের পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত জলসায় সময় কাটিয়ে আয় ভালোই করছে বলে জানা গেছে।

তবে এতকিছুর পরও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস পেরিয়ে গেলেও এখনো রহস্যই রয়ে গেল হত্যাকাণ্ডের বিষয়টি। থ্রিলার সিনেমাকেও হার মানিয়েছেন এই হত্যাকাণ্ডের বিষয়টি। এ ঘটনায় প্রধান কিলার আমানুল্লা তার ভাগিনা তানভীর এবং শিলাস্তি রহমানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কলকাতা থেকে কসাই জিহাদ ও নেপালে আটক হয়েছে সিয়াম।

ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ার দায়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক গ্যাস বাবু এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তাদের নতুন করে ঝিনাইদহে আরও কিছু নেতা রয়েছে গোয়েন্দা নজরদারিতে।

তবে সঞ্জিবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X