ফোকাস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

নেতাদের তোষামোদিতে ‘ট্রাম্প-জয়’

নেতাদের তোষামোদিতে ‘ট্রাম্প-জয়’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এশিয়া সফরে ঘুরলেন মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া। এ সফরে অস্ত্রবিরতি চুক্তি হলো, হলো বাণিজ্য চুক্তিও। সম্পর্কের সোনালি যুগ সূচনার প্রতিশ্রুতি পেল জাপান। এ সফরে সর্বত্র নজরে এসেছে— ট্রাম্পকে এশীয় নেতাদের তোষামোদি, ট্রাম্প বন্দনা আর তার ভূয়সী প্রশংসা। তাকে খুশি করতে দেওয়া হয় স্বর্ণ-মুকুটও। আলজাজিরা বলছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মনে হচ্ছে— এটিই ট্রাম্পের মন জয়ের সবচেয়ে কার্যকর কৌশল। এর আগে পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান ও ন্যাটো নেতারা এমন আচরণ করে মার্কিন প্রেসিডেন্টকে তুষ্ট করেছেন।

সফরের শুরুতে মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মার্কিন প্রেসিডেন্টের ‘অদম্য মানসিকতা’ ও ‘সাহসিকতা’র প্রশংসা করেন। তিনি বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অস্ত্রবিরতি চুক্তির মতো অসম্ভব কাজও ট্রাম্প সফলভাবে সম্পন্ন করেছেন।

জাপানে যাওয়ার পর দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ট্রাম্পের শান্তি উদ্যোগে ‘গভীরভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত’ হওয়ার কথা জানান। তিনি উল্লেখ করেন, আগামী বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে উপহার দেন স্বর্ণের মুকুট ও দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘গ্র্যান্ড অর্ডার অব মুগুংহওয়া’। তিনি ট্রাম্পকে উপহার দেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ২৫০টি চেরি গাছ, একটি গলফ ক্লাব ও ব্যাগ—যা ছিল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের।

এসব প্রশংসা ও স্তুতির পুরস্কারও মিলেছে। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া—তিন দেশই দীর্ঘ আলোচনার পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে।

কূটনীতিতে হাসি ও করমর্দন স্বাভাবিক বিষয়। তবে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্ন্যান্স ইনোভেশনের সিনিয়র ফেলো হেনরি গাও বলছেন, বাণিজ্য আলোচনায় সুবিধা আদায়ের জন্য এশিয়ার নেতারা ট্রাম্পের প্রতি অতিরিক্ত সৌজন্য দেখানো ও প্রশংসা করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X