বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শাওন সোলায়মান
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ই-বাইকে চ্যাটজিপিটি

ইলেকট্রিক বাইসাইকেলে এআই যুক্ত করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরটোপিয়া।
ইলেকট্রিক বাইসাইকেলে এআই যুক্ত করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরটোপিয়া।

ইলেকট্রিক বাইসাইকেল (ই-বাইক) প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরটোপিয়া নিজেদের ই-বাইকে যুক্ত করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি। কোনো ই-বাইকে চ্যাটজিপিটির সন্নিবেশ বিশ্বে এটাই প্রথম।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এর মাধ্যমে ই-বাইক ইন্ডাস্ট্রি প্রবেশ করল নতুন যুগে, আরটোপিয়ার হাত ধরে। বাইসাইকেল চালানোর সময় গুগলের ‘হ্যালো গুগল’ বা অ্যাপলের ‘সিরি’র মতো ‘ভয়েস সহযোগিতা’ পাওয়া যাবে চ্যাটজিপিটির মাধ্যমে। আর এক্ষেত্রে এআই নজর রাখবে সাইকেলের গতিবিধি ও চালকের আনুষঙ্গিক বিষয়ের দিকেও।

আরটোপিয়া স্মার্ট বাইসাইকেলের জন্য জনপ্রিয়। এই ব্র্যান্ডের বাইসাইকেলে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর প্রযুক্তিও রয়েছে। সম্প্রতি ইউরোবাইক ২০২৩ প্রদর্শনীতে চ্যাটজিপিটি যুক্ত বাইসাইকেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এতে দেখা যায়, এই বাইকের চালক একটি বোতামের সাহায্যেই চ্যাটজিপিটির চ্যাটবটের সঙ্গে যুক্ত হতে পারবেন। তবে এই চ্যাটবটের সঙ্গে লিখে চ্যাট করতে হবে না। চ্যাটজিপিটি ভয়েস অ্যাসিস্ট্যান্সের মাধ্যমেই চালককে সহায়তা করবে এটি।

যেমন বাইকার সাইকেল চালানো অবস্থায় চ্যাটজিপিটির কাছে জানতে চাইতে পারে কীভাবে টায়ার বদলাতে হয়। আবার অথবা বাইকারের অবস্থান থেকে কাছের গ্যারেজটি কোথায় সেটাও বাইকারকে চ্যাটজিপিটি বলে দেবে। চাইলে নিকটবর্তী ফাস্টফুডের দোকান অথবা কোনো গাণিতিক সমস্যার সমাধানও পাওয়া যাবে চলতে চলতে। মোদ্দাকথা, চালকের উপযুক্ত সফরসঙ্গী হবে এই চ্যাটজিপিটি। চালকের সঙ্গে এই যোগাযোগের নেপথ্যে কাজ করবে আরটোপিয়ার ‘ভয়েস রিকগনিশন’ প্রযুক্তি।

ই-বাইক ইন্ডাস্ট্রিতে প্রথম হলেও যানবাহনে চ্যাটজিপিটির অন্তর্ভুক্তির ক্ষেত্রে এগিয়ে আছে জার্মান ব্র্যান্ড মার্সিডিজ। সম্প্রতি তারা গাড়িতে চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X