ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে নেপালে আটকে আছেন জনা ১৫ ক্রীড়া সাংবাদিকও, যাদের অনেকের ফেরার কথা ছিল আজ।

নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল করার পর গতকালই ফুটবল দলের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছিল। ফিরতি ফ্লাইট ছিল বিকেল ৩টায়। কিন্তু টিম হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পরে জানানো হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে গতকাল দুপুরে কাঠমান্ডু পোস্টকে বলছিলেন, ‘দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। বিমানবন্দর বন্ধ করা হয়নি, আমরা সেটি করবও না। স্থানীয় যাতায়াতের সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছতে পারছেন না। এ অবস্থায় ফ্লাইট উড্ডয়নও সম্ভব হচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ার ছাড়াও বিমান সংস্থাগুলো সব ফ্লাইট স্থগিত করেছে।’

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ কভার করতে ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ প্রতিনিধি কাঠমান্ডু অবস্থান করছেন। দুই প্রীতি ম্যাচ শেষ করে বেশিরভাগ ক্রীড়া সাংবাদিকের আজই ঢাকায় ফেরার কথা ছিল। বর্তমান অবস্থায় তাদের নির্ধারিত সময়ে ফেরার বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গতকাল ডিবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ জুবায়ের কাঠমান্ডু থেকে কালবেলাকে বলছিলেন, ‘বাংলাদেশ থেকে যে ক্রীড়া সাংবাদিকরা এখানে এসেছেন, তারা থামেলের মুসলিম চক এলাকার কাছাকাছি জায়গার বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। এখানে তেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।’ মোহাম্মদ জুবায়ের আরও বলছিলেন, ‘আন্দোলনের কারণে কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ছিল। বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা অবস্থান করছেন—এমন এক হোটেলেও বিদ্যুৎ বিপর্যয় ছিল। তাদের ওই হোটেল ছেড়ে অন্যত্র চলে আসার কথা।’

কাঠমান্ডুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ জুবায়ের বলছিলেন, ‘নেপালে বর্তমান কোনো নিরাপত্তা বাহিনী নেই। লুটপাটের ভয়ে হোটেলের ফকট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।’

তার আগে, গতকাল দুপুরে বাংলাদেশ দলের অবস্থা সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন বলছিলেন, ‘কাঠমান্ডুর পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা যেখানে অবস্থান করছি, তার আশপাশে চলছে বিক্ষোভ, জ্বালাও-পোড়াও। নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল থেকে বের হতে পারেনি। সবাই টিম হোটেলেই অবস্থান করছেন।’

কাঠমান্ডু থেকে কালবেলাকে জানানো হয়েছে, ‘ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিকের গতকালই ঢাকায় ফেরার ফ্লাইট ছিল। সে অনুযায়ী তিনি বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনও সম্পন্ন করেছিলেন। তারপরই আন্দোলনকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় আটকা পড়েছিলেন ওই ক্রীড়া সাংবাদিক। পরে অবরুদ্ধ ওই ক্রীড়া সাংবাদিককে স্থানীয় ক্রীড়া সংবাদিক প্রজ্জল ওলি মোটরসাইকেলে করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন।’

নেপালে আটকে পড়া ক্রীড়া সাংবাদিকরা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাত দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আজ বিশেষ ফ্লাইটে করে জাতীয় দলের ফুটবলারদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একই ফ্লাইটে আটকে পড়া ক্রীড়া সাংবাদিকদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X