কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিল স্পেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারে ইসরায়েলের হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। তারা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থি রাজনীতিবিদ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় গত ৮ সেপ্টেম্বর স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় স্পেন।

গতকাল মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। এতে নিহত হন ৬ জন। হামলার সময় ভবনটিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতারা।

হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং হামাসের পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা পরিচালনা করা হয়েছিল। হামাস অবশ্য জানিয়েছে যে, হামলায় গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত কিংবা আহত হননি।

কাতারে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X